your doctor

Mail: yourdoctor.hello@gmail.com

YOUR DOCTOR

Showing posts with label তথ্য কণিকা. Show all posts
Showing posts with label তথ্য কণিকা. Show all posts

Wednesday, 6 April 2011

আঙ্গুরের বিচি আঙ্গুরের মতোই পুষ্টিকর!

প্রিয় ফলের মধ্যে বীচি আর কাবাবের মধ্যে হাড্ডি কখনও কখনও সমার্থক বলেই মনে হয় । আর এ কারণেই উদ্যানতত্ত্বের গবেষকগণ অনেক আগে থেকেই বীচি সরাতে উঠে পড়ে লেগেছেন। যার ফলশ্রুতি বীচিবিহীন আঙ্গুর।
আঙ্গুরের বিচি কিন্তু আঙ্গুরের মতোই পুষ্টিকর। চিকিৎসকদের ভাষ্যমতে, আঙ্গুরের বীচি প্রকৃতির সবচেয়ে সমৃদ্ধ এ্যান্টি অক্সিডেন্টের মধ্যে একটি। শিরা-উপশিরাগুলোতে পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল নিশ্চিত করতে এটি কাজে লাগতে পারে বলে তাঁরা মনে করছেন।

ব্যথার চিকিৎসা, রাত্রীকালীন খিঁচুনি, শরীরের বিভিন্ন অঙ্গ পানি জমা, এমনকি চোখের বিভিন্ন অসুখের চিকিৎসাতেও আঙ্গুরের বীচি কাজে আসতে পারে বলে তাঁদের ধারণা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আঙ্গুরের মধ্যে বীচি জুড়ে দেয়াটাই এখন বিজ্ঞানীদের কর্তব্য।

Sunday, 2 January 2011

এইডসের সাম্প্রতিক তথ্য

৯ বছরের এক দীর্ঘ গবেষণা শেষে গবেষকগণ নিশ্চিত হয়েছেন 'ভিটামিন-ই' এইডসের বিরুদ্ধে কাজ করে। বেশ কয়েকজন এইচআইভি আক্রান্ত রোগীকে পর্যবেক্ষণ করে দেখা গেছে যাদের শরীর পর্যাপ্ত ভিটামিন-ই রয়েছে তাদের শরীরে এই ভাইরাস খুব একটা সুবিধা করে উঠতে পারে না। ভিটামিন-ই এন্টি-অক্সিডেন্ট হিসাবে এইডসের আক্রামণকেও প্রতিহত করে ।

Sunday, 14 November 2010

এইডসের সাম্প্রতিক তথ্য

এইডস সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীদের সাম্প্রতিক পরিবেশিত তথ্য হলো, মানসিক দুশ্চিন্তা এইডসের আক্রমণ ত্বরান্বিত করে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা কলেজ অব মেডিসিন আবিষ্কার করে যে, মানসিক দুশ্চিন্তা এইচআইভি ভাইরাসের অপতৎপরতা দ্বিগুণ বাড়িয়ে দেয় ।